প্রেমাকার
প্রেমিকার চোখের কাজলে
আবার কেন মরে যাই না আমি
আবার কেন মরে যাই না আমি
অপেক্ষার দহনে –
কেন পুড়ে না এই মন আর
হাতে হাত রেখে কেন, আসেনা জোয়ার
কেন পুড়ে না এই মন আর
হাতে হাত রেখে কেন, আসেনা জোয়ার
পুড়ে যায় হাহাকার, ভুলে জমা সাহারায়
এই দিনে মনে পড়ে, বেদুইন যাযাবর
এই দিনে মনে পড়ে, বেদুইন যাযাবর
প্রেম আছে প্রেমিকাতে, ক্ষণিকের শিখা নিয়ে
সব পেয়ে গিয়ে কেন, সব ফেলি হারিয়ে
সব পেয়ে গিয়ে কেন, সব ফেলি হারিয়ে
— Saifee, Afif